অনিকেত আজ পনেরো বছর পর তোকে আবার এই খোলা চিঠি ...
জানিনা এখন ঠিকানা তা ১০ ন .বেকার স্ট্রীট থেকে পাল্টে গেছে কিনা ???
জানিনা ..কিছুই জানিনা ...
লিখতে বসে স্তৃতির কেনভাসে কিছু টুকরো স্মৃতি ...
আমাদের কলেজের নবীন বরণের দিনটা মনে পরে ?
তুই একটা কালো রঙের পাঞ্জাবি পড়েছিলি ,মুখ ভর্তি দাড়ি ,চুপ করে দাড়িয়ে ছিলিস এক কোনে..
সিনিয়র বলে মুখের দিকে তাকায়নি ,
শুধু অমৃতার পিছন থেকে লুকিয়ে দেখেছিলাম তোকে ..
আমি নিল রঙের শাড়ি পরেছিলাম ,মনে পরে ?
না ,তুই আমার দিকে ফিরে ও চাসনি ...
তারপর একদিন তুই হঠাত আমার হয়ে গালি ,
কি করে সেটা আমিও জানিনা !
তারপর আমরা নান্দন ,গড়ের মাঠ হয়ে কোনো গাছের ছায়ায় বসেছিলাম ,
তোর প্রথম ছোয়ায় শিউরে উঠেছিলাম আমি ....
আর পর জানি না হটাত করে মা বাবা সুপাত্র দেখে প্রজাপতির চার হাত এক করে দিল ,
পাছে প্রেম নামে জোটিল অসুখ ঢুকে পরে !এখন আমার স্বামীর তিন কামরার সংসারে
অন্যান্য আসবাবের সাথে আমিও আছি, আমার শরীরে ঘুন ধরেছে , অনি ..
তাই আমি পরিত্যক্ত ..
যাক সে অনেক কথা ..
বলতে বসলে ফুরাবেনা ....
তুই চিটি তা পাবি কিনা তাও জানিনা ..
শুধু বলি আমি ভালো নেই
তুই ভালো থাকিস...
ইতি তোর ...
No comments:
Post a Comment